দুর্ঘটনায় আঘাত পাওয়া, জন্মগত শারীরিক প্রতিবন্ধী, মানসিকভাবে অক্ষম ও অসমর্থদের চিকিৎসায় সহায়তা দেবে যমুনা গ্রুপ। সম্প্রতি শপিং মল যমুনা ফিউচার পার্কে গ্রুপের প্রধান কার্যালয়ে চিকিৎসা সহায়তায় যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (এইচসিএম বিজনেস অপারেশন) মো. আফসার উদ্দিন, পরিচালক মার্কেটিং লুকমান বিন আরিফ প্রমুখ।
সিআরপির রোগীদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসন করবে যমুনা গ্রুপ
দুর্ঘটনায় আঘাত পাওয়া, জন্মগত শারীরিক প্রতিবন্ধী, মানসিকভাবে অক্ষম ও অসমর্থদের চিকিৎসায় সহায়তা দেবে যমুনা গ্রুপ।









