ইউরোমানি
ইনস্টিটিউশনাল
ইনভেস্টরের
উদ্যোগে আগামী মাসে
সিঙ্গাপুরে
অনুষ্ঠিত হওয়ার কথা
ছিল গ্লোবাল গ্রেইন
কনফারেন্স। তবে
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস
ছড়িয়ে পড়ায় সম্মেলনটি
সাময়িকভাবে
পিছিয়ে দেয়া হয়েছে। খবর
রয়টার্স।
প্রতিষ্ঠানটির
এক বিবৃতিতে
বলা হয়েছে, নভেল
করোনাভাইরাস
সংক্রমণের পর স্বাস্থ্য
সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার
দেয়া হচ্ছে।
এ কারণে
মার্চে অনুষ্ঠেয় গ্লোবাল
গ্রেইন কনফারেন্স পিছিয়ে
দেয়া হয়েছে।
১৭-১৯
জুন কিংবা ২৯
জুন থেকে ১
জুলাই যেকোনো এক
সময়ে তিনদিনের এ
সম্মেলন আয়োজন করা
হতে পারে।
এ সম্মেলনে
বিশ্বের বিভিন্ন দেশের
তিন শতাধিক প্রতিনিধির
অংশ নেয়ার কথা
রয়েছে।









