তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে এ হার ৮০ শতাংশ ছাড়িয়েছে। জ্বালানি, খাদ্য ও আবাসনের মতো খাতগুলোয় উচ্চব্যয়ের মুখোমুখি হয়েছে গ্রাহকরা। টার্কিশ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৮০ দশমিক ২১ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায় এ বাড়ার হার দশমিক ৬ শতাংশ। তবে সরকারি এ পরিসংখ্যানের তুলনায় প্রকৃত মূল্যস্ফীতি আরো বেশি বলে মনে করেন স্বাধীন বিশেষজ্ঞরা। এপি