অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিতকরণের লক্ষ্যে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ব্রেইল বই বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি টিম ইনক্লুশন বাংলাদেশের সহযোগিতায় ঢাকার সাভারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন, হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান এবং হেড অব কনজিউমার প্রটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম ইনক্লুশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রতিনিধি তানজিলা কানিজসহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি