করপোরেট কর চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলোর বৈদেশিক লাভের ওপর কর নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সরকারের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে তৈরি খাদ্যনিরাপত্তা সংকটসহ বিভিন্ন বিষয়ে জি২০-ভুক্ত শীর্ষ ২০টি প্রধান অর্থনীতির নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি।
বিভক্ত সিনেটে গুরুত্বপূর্ণ ভোটদানকারী মানচিন সম্প্রতি জানান, তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন করপোরেশন কর এবং ধনী শ্রেণীর জন্য উচ্চ কর সমর্থন করবেন না। এখন তার বিরোধীরা একটি আইন পাস করতে পারেন যাতে যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ বৈশ্বিক কর কার্যকর করতে পারে। এটি গত বছর ১৪০টি দেশের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
বালিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের দ্বিতীয় দিনে ইয়েলেন বলেন, আমরা এ বিষয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এটা সত্যিকার অর্থে বৈশ্বিক পদক্ষেপ। এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি সম্ভাব্য সুযোগ সন্ধান করতে থাকব।









