বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ক্যাটাগরি ‘‌এ’ থেকে ‘‌বি’তে অবনমন হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় ক্যাটাগরির অবনমন হয়। আজ থেকে এটি কার্যকর হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান হয়েছিল ৮৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৬৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। লোকসানের কারণে ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্য শেয়াহোল্ডাররা ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৭ কোটি ১৩ লাখ টাকা।