যৌথভাবে কভিড-১৯ টিকা নির্মাতা ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। প্রতিযোগীদের বিরুদ্ধে টিকা তৈরির ক্ষেত্রে প্রযুক্তি অনুলিপি করার অভিযোগ তুলেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। মডার্না জানিয়েছে, মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও জার্মান ওষুধ প্রস্তুতকারক বায়োএনটেক তাদের টিকার মেধাস্বত্ব আইন লঙ্ঘন করেছে। বিষয়টি নিয়ে মডার্না মার্কিন ফেডারেল আদালত ও একটি জার্মান আদালতে পেটেন্ট লঙ্ঘনের মামলা করেছে। রয়টার্স