আগের বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সালেও ভিয়েতনামে গ্রিন কফি উৎপাদন বেড়েছে।
এ
সময় দেশটিতে পানীয় পণ্যটির সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি), যা আগের
বছরের তুলনায় দশমিক ৩ দশমিক ৭৫ শতাংশ বেশি।
দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি গ্রিন কফি উৎপাদনের রেকর্ড।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবর এগ্রিমানি।
ইউএসডিএ জানিয়েছে, গ্রিন কফি উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ভিয়েতনামের অবস্থান দ্বিতীয়।
২০১৮ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়ে মোট ২ কোটি ৯৩ লাখ ব্যাগ গ্রিন কফি উৎপাদন হয়েছিল।
সে
হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে পানীয় পণ্যটির উৎপাদন বেড়েছে ১১ লাখ ব্যাগ।









