ট্রান্সআটলান্টিক হাইড্রোজেন সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে কানাডা ও জার্মানি। তিন বছরের মধ্যে সরবরাহ চালুর লক্ষ্য দেশ দুটির।
এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ কানাডার স্টিফেনভিলের বন্দর শহরে এ চুক্তিতে স্বাক্ষর করেন। কানাডীয় একটি প্রতিষ্ঠান বায়ুবিদ্যুৎ ব্যবহার করে হাইড্রোজেন ও অ্যামোনিয়া উৎপাদন করবে। কারখানাটিতে উৎপাদিত এসব জ্বালানি পণ্য রফতানি করা হবে।
জাস্টিন ট্রুডো বলেন, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর চাপ হাইড্রোজেন উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তবে প্রক্রিয়াটি অনেক পিছিয়ে ছিল। ইউক্রেনে রুশ আগ্রাসনে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা সবকিছুকে ত্বরান্বিত করেছে।
ওলাফ শুলজ বলেন, কানাডা জার্মানির পছন্দের বাণিজ্য অংশীদার। কারণ জ্বালানি সরবরাহের জন্য আমরা রুশনির্ভরতা থেকে দূরে সরে যাচ্ছি।









