চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ৮৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি জানায়, জানুয়ারি থেকে জুনের মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত ২ হাজার ১৬৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার রফতানি ২৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারের তালিকায় ১৪তম থেকে নবম স্থানে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে সর্বোচ্চ ২০ হাজার কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছিল যুক্তরাষ্ট্রের। মেক্সিকো ও ভিয়েতনামের সঙ্গে উদ্বৃত্ত দাঁড়িয়েছে যথাক্রমে ৬ হাজার ৩৪৪ কোটি ও ৫ হাজার ৭৮০ কোটি ডলার।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের উপাত্তের সঙ্গে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার উপাত্তে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য উদ্বৃত্ত ১ হাজার ৫০২ কোটি ডলার। ১৯৫৬ সালে এ উপাত্ত রাখা শুরুর পর যা সর্বোচ্চ।