নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্পটে দ্বিতীয় দফায় আরো সাত হাজার কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চার হাজার, আতলাপুরে এক হাজার ও পূর্বাচল ২১ নম্বর সেক্টর রাজউক অফিসের সামনে দুই হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
রূপগঞ্জে সাত হাজার কম্বল বিতরণ করল বসুন্ধরা গ্রুপ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্পটে দ্বিতীয় দফায় আরো সাত হাজার কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।









