নভেল করোনাভাইরাসের প্রকোপের ফলে বিভিন্ন দেশে বিধিনিষেধ আরোপ করা হয়। কভিড-১৯ মহামারীর প্রকোপ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। সম্প্রতি তিন হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করছে জাপান এয়ারলাইনস।

জাপান টুডের এক প্রতিবেদনে বলা হয়, পর্যটন সম্পর্কিত কার্যক্রমে মানবসম্পদ কাজে লাগানোর প্রয়াস জাপান এয়ারলাইনসের। এরই ধারাবাহিকতায় তিন হাজার কর্মীকে স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থা এবং অন্যান্য গৌণ কার্যক্রমে নিয়োজিত করার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে কভিডের অভিঘাত কাটিয়ে উঠে মহামারীপূর্ব দেশীয় উড়োজাজাহাজ পরিবহন পরিষেবার ৯০ শতাংশে পৌঁছেছে প্রতিষ্ঠানটি।

সংস্থাটির স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থা জিপেয়ার টোকিও ইনকরপোরেশনে কর্মী নিয়োগ দেয়া হবে। বাণিজ্যিক বিক্রয় বিভাগ জালুক্স ইনকরপোরেশনেও কর্মীদের নিয়োগ দেয়া হবে।