কানাডায় পুরনো বাড়ির দাম জুনে বার্ষিক ১ দশমিক ৮ শতাংশ কমেছে। এটি ২০২০ সালের মে মাসের পর প্রথম বার্ষিক পতন। গত ফেব্রুয়ারিতে সর্বোচ্চ থেকে দেশটির রিয়েল এস্টেট বাজার নমনীয় হচ্ছে। কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, কানাডাজুড়ে বাড়ির গড় বিক্রয়মূল্য গত মাসে ৬ লাখ ৬৫ হাজার ৮৫০ কানাডীয় ডলারে (৫ লাখ ১১ হাজার ৯২ ডলার) নেমেছে। ২০২০ সালের একই সময়ে এ মূল্য ছিল ৬ লাখ ৭৮ হাজার ২৮০ কানাডীয় ডলার। রয়টার্স