ইউক্রেন বিশ্বের চতুর্থ শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ। এক দশক ধরে দেশটির ভুট্টা রফতানি খাতে ক্রমাগত উত্থান-পতন বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ ২০১৯ সালে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানিতে ফের ধস নেমেছে। এক বছরের ব্যবধানে ইউক্রেনের ভুট্টা রফতানি কমেছে প্রায় ১ শতাংশ। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে তিন কোটি টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৯৯

শতাংশ কম।

২০১৮ সালে ইউক্রেনের রফতানিকারকরা সব মিলিয়ে ৩ কোটি ৩ লাখ টন ভুট্টা রফতানি করেছিলেন বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে ৩ লাখ টন। ২০১৮ সালে ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছিল।