দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইলেকট্রিক ভেহিকল ইভি) চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে সিজি রানার বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার তেজগাঁওয়ে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম ও প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সৈয়দ শফিকুল হাসান।
জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সিজি রানার বাংলাদেশের সমঝোতা
দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইলেকট্রিক ভেহিকল ইভি) চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে সিজি রানার বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।









