বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মাইনুল আলম এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা। সেমিনারে সভাপতিত্ব করেন মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন ও অর্থ), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেমিনারে আরো উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি