সীমান্ত ব্যাংক পিএলসি এবং নীলিমা রিসোর্ট অ্যান্ড ট্যুরসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং নীলিমা রিসোর্ট অ্যান্ড ট্যুরসের এমডি মোহাম্মদ কবির সোহেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম এবং রিসোর্টটির পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।
সীমান্ত ব্যাংক ও নীলিমা রিসোর্ট অ্যান্ড ট্যুরসের মধ্যে এমওইউ স্বাক্ষর
সীমান্ত ব্যাংক পিএলসি এবং নীলিমা রিসোর্ট অ্যান্ড ট্যুরসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।









