এমটিবি ফাউন্ডেশন তার সিএসআর কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের কাছে কম্বল হস্তান্তর করেছে। এ উপলক্ষে সম্প্রতি ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট স্থপতি মো. ইসতিয়াক জহিরের হাতে প্রতীকীভাবে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে এমটিবির ডিএমডি ও ক্যামেলকো রেইস উদ্দিন আহ্মাদ, ইনফ্রাস্ট্রাকচার হেড অমিতাভ কায়সার এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
শীতার্তদের জন্য ক্যাডেট কলেজ ক্লাবের কাছে কম্বল হস্তান্তর করল এমটিবি ফাউন্ডেশন
এমটিবি ফাউন্ডেশন তার সিএসআর কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের কাছে কম্বল হস্তান্তর করেছে।









