মালয়েশিয়ার পাম অয়েলের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো পতন হয়েছে। এমনকি গতকাল দিনের শুরুতে পাম অয়েলের দাম এক মাসের সর্বনিম্নে দাঁড়ায়। খবর রয়টার্স।

গতকাল দুপুরের দিকে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম টনপ্রতি ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৮২ রিংগিত বা ৮৮৯ ডলার ৩৪ সেন্টে দাঁড়িয়েছে।

সরকারি উপাত্তে দেখা গেছে, ১-১৫ মার্চ মালয়েশিয়ার পাম অয়েল পণ্য রফতানি গত ফেব্রুয়ারির একই সময়ের চেয়ে ৫৫-৭২ শতাংশ বেড়েছে। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদকে সামনে রেখে ভারতে রফতানি বৃদ্ধির প্রভাব পড়েছে এতে।