দক্ষিণ আমেরিকার বাজারে সয়াবিন তেলের দাম টন প্রতি এক হাজার ডলারের নিচে নেমেছে। সেই সঙ্গে দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। বন্দরের ভিন্নতা ও দুর্বলতা, স্বল্প চাহিদা ও শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) পতনের কারণে তেলের দাম কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের অঙ্গ সংস্থা প্ল্যাটস এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী, মে মাসের জন্য গত ২২ মার্চ আর্জেন্টিনা ও ব্রাজিলের সয়াবিন তেলের প্রতি টন দাম ৯৮৮ দশমিক ৫৫ ডলার নির্ধারণ হয়েছে। যা ২০২১ সালের ২৭ জানুয়ারির পর সর্বনিম্ন।
দক্ষিণ আমেরিকায় সয়াবিন তেলের দাম দুই বছরের সর্বনিম্নে
দক্ষিণ আমেরিকার বাজারে সয়াবিন তেলের দাম টন প্রতি এক হাজার ডলারের নিচে নেমেছে।







