যুক্তরাষ্ট্রে ৮৮০ করপোরেট কর্মী ছাঁটাই করেছে ৭-ইলেভেন। পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন কনভেনিয়েন্স স্টোর চেইনটি। ২ হাজার ১০০ কোটি ডলারে প্রতিদ্বন্দ্বী সি-স্টোর ও গ্যাস স্টেশন ব্যবসা স্পিডওয়ে অধিগ্রহণের প্রায় এক বছর পর খরচ কমানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। উচ্চমূল্যস্ফীতি মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলায় ৭-ইলেভেনের মতো অনেক প্রতিষ্ঠান ব্যয় সংকোচনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নিচ্ছে। সিএনবিসি