ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দরপতনে শীর্ষ ১০টি সিকিউরিটিজের মধ্যে আটটিই ছিল মিউচুয়াল ফান্ড। দরপতনে প্রথমে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় স্থানে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও তৃতীয় অবস্থানে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গতকাল ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে। ফান্ডটির সমাপনী ইউনিট দর ছিল ৯ টাকা ১০ পয়সা। আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। ফান্ডটির সমাপনী দর ছিল ৮ টাকা ২০ পয়সা। আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৯ দশমিক ৮৮ শতাংশ। ফান্ডটির সমাপনী দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা। 

এছাড়া গতকাল এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর কমেছে ৯ দশমিক ৬৪ শতাংশ। ফান্ডটির সমাপনী দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে। ফান্ডটির সমাপনী দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের দর ৯ দশমিক ৩৫ শতাংশ। ফান্ডটির সমাপনী দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ। ফান্ডটির সমাপনী দর ছিল ৭ টাকা ৮০ পয়সা এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের দর কমেছে ৯ দশমিক ২৬ শতাংশ। ফান্ডটির সমাপনী দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। 

মিউচুয়াল ফান্ড ব্যতীত দরপতনে ১০টি সিকিউরিটিজের মধ্যে বাকি দুটি হলো বিডি থাই অ্যালুমিনিয়াম ও অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড। গতকাল বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ারদর হারিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটির সমাপনী দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। অন্যদিকে দশম অবস্থানে থাকে অলিম্পিক অ্যাকসেসরিজের দর কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ এবং এর সমাপনী দর ছিল ১৫ টাকা ২০ পয়সা।