জনপ্রিয় বিদ্যুচ্চালিত গাড়ির দাম বাড়াচ্ছে ফোর্ড। এফ-১৫০ মডেলের বিদ্যুচ্চালিত পিকআপ ভ্যানের দাম বাড়ানোর কয়েক সপ্তাহের মাথায় মাস্ট্যাং ম্যাচ-ই এসইউভির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি। মূলত ব্যাটারির কাঁচামালের দাম বেড়ে যাওয়া, সরবরাহ চেইনে সংকট ও দ্রুত বাজার পরিস্থিতি পরিবর্তনের কারণে দাম বাড়ানোর এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে ফোর্ড। গাড়িগুলোর দাম ৮ হাজার ডলার পর্যন্ত বাড়ানো হচ্ছে। রিয়ার-হুইলড-ড্রাইভ বেজ মডেলের দাম ৪৩ হাজার থেকে প্রায় ৪৬ হাজার করা হচ্ছে। পাশাপাশি মাস্ট্যাং ম্যাচ-ই জিটি মডেলের দাম ৬২ হাজার থেকে বেড়ে ৬৯ হাজার ৯০০ ডলার হবে। দাম বাড়ানোর পাশাপাশি ম্যাচ-ই মডেলের বিভিন্ন সুবিধাও বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে নতুন নতুন সক্ষমতাও যোগ করা হচ্ছে। যেমন এতে যুক্ত করা হচ্ছে কো-পাইলট ৩৬০ সুবিধা। সেই সঙ্গে সব মডেলের গাড়ির পরিবহন খরচ ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ ডলার করা হচ্ছে। ফোর্ডের পাশাপাশি জেনারেল মোটরস, রিভিয়ান, লুসিড ও টেসলার মতো নির্মাতাও বিদ্যুচ্চালিত গাড়ির দাম বাড়িয়ে দিচ্ছে। সিএনএন
মাস্ট্যাং ম্যাচ-ই গাড়ির দাম বাড়াচ্ছে ফোর্ড
জনপ্রিয় বিদ্যুচ্চালিত গাড়ির দাম বাড়াচ্ছে ফোর্ড। এফ-১৫০ মডেলের বিদ্যুচ্চালিত পিকআপ ভ্যানের দাম বাড়ানোর কয়েক সপ্তাহের মাথায় মাস্ট্যাং ম্যাচ-ই এসইউভির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি।









