চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ভিসার মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে ভ্রমণ বাড়ায় সংস্থাটির ডেবিট ও ক্রেডিট কার্ড নেটওয়ার্ক প্রক্রিয়াকরণও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে মুনাফায় দুই অংকের প্রবৃদ্ধি পেয়েছে মার্কিন পেমেন্ট প্রসেসিং কোম্পানি। এ সময়ে ভিসার মুনাফা ৩৪০ কোটি ডলারে কিংবা শেয়ারপ্রতি ১ ডলার ৬০ সেন্টে পৌঁছেছে। এককালীন খরচ বাদ দিলে ভিসা শেয়ারপ্রতি ১ ডলার ৯৮ সেন্ট মুনাফা পেয়েছে। এটি বিশ্লেষকদের পূর্বাভাস ১ ডলার ৭৫ সেন্টের চেয়ে বেশি। এপি
ভ্রমণ বাড়ায় ভিসার মুনাফায় উল্লম্ফন
চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ভিসার মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে ভ্রমণ বাড়ায় সংস্থাটির ডেবিট ও ক্রেডিট কার্ড নেটওয়ার্ক প্রক্রিয়াকরণও ঊর্ধ্বমুখী হয়েছে।









