আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) ফারজানা আফরোজ। পরে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতিত্বে শামছুর রহমান, সঞ্চালক হিসেবে ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। কাস্টমস কি-নোট উপস্থাপন করেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম।
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) ফারজানা আফরোজ।









