বিশ্বজুড়ে প্রায় ৮৭০ জন কর্মী ছাঁটাই করছে ওয়েফেয়ার। এ সংখ্যা সংস্থাটির মোট কর্মিবাহিনীর ৫ শতাংশ। পূর্ব ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের মাধ্যমে সংস্থাটি ব্যয় সংকোচন এবং মহামারীর পর বিনিয়োগের অগ্রাধিকার পুনর্নির্মাণ করতে চায়। ২০২০ সালে কভিডজনিত বিধিনিষেধে মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় ওয়েফেয়ারের বিক্রি ৫৫ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে বিধিনিষেধ শিথিল হওয়ায় গত বছর সংস্থাটির বিক্রি ৩ দশমিক ১ শতাংশ কমে গিয়েছে। এপি
বিশ্বজুড়ে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করছে ওয়েফেয়ার
বিশ্বজুড়ে প্রায় ৮৭০ জন কর্মী ছাঁটাই করছে ওয়েফেয়ার। এ সংখ্যা সংস্থাটির মোট কর্মিবাহিনীর ৫ শতাংশ। পূর্ব ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠানটি।








