অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে ভারসাম্য ফিরিয়ে দরপতন ঠেকাতে জ্বালানি পণ্যটির উত্তোলন নতুন করে কমিয়ে আনতে নীতিগতভাবে রাজি হয়েছে আজারবাইজান। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ওপেক-নন ওপেক দেশগুলোকে জ্বালানি তেলের উত্তোলন নতুন করে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। খবর রয়টার্স।

আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজোভ বলেন, জ্বালানি তেলের বাজারে ভারসাম্য ফেরানো জরুরি। তা না হলে পণ্যটির দামে নতুন করে ধস নামবে। এজন্য ওপেকের সদস্য না হয়েও জ্বালানি তেলের উত্তোলন নতুন করে কমিয়ে আনার প্রস্তাবে আজারবাইজান সম্মত রয়েছে।