১৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করে দেয়ার বিষয়ে সম্মত হওয়ার কথা জানিয়েছে সুইস ব্যাংক ইউবিএস ও ওয়েলথফ্রন্ট। কারণ স্বয়ংক্রিয় সম্পদ ব্যবস্থাপনা সরবরাহকারী প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে নিচ্ছে ইউবিএস আমেরিকাস ইনকরপোরেটেড। খবর রয়টার্স।
চলতি বছরের শুরুর দিকে প্রথম এ চুক্তির কথা ঘোষণা দেয়া হয়। প্রত্যাশা করা হচ্ছিল, এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ইউবিএসের প্রবৃদ্ধি আরো বেশি দ্রুত হবে।
সুইস ব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে আরো বর্ধিত হওয়ার পরিকল্পনায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, সেই সঙ্গে একটি ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনার প্রস্তাবও দেয়া হবে।
ওয়েলথফ্রন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ফরচুনাতো বলেন, আমরা অংশীদারত্বের ভিত্তিতে একত্রে কাজ করার বিভিন্ন পথ খুঁজছি। ইউবিএস নির্ধারিত ১৪০ কোটি ডলারের মধ্যে ৭ কোটি ডলার আমাদের দিয়েছে।
‘রোবো-অ্যাডভাইজার’
নামে সবচেয়ে বড় ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ওয়েলথফ্রন্টের সঙ্গে এ চুক্তি চলতি বছরের দ্বিতীয়ার্ধে শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সেই চুক্তি বাতিল করার এমন তথ্য নিশ্চিত করল প্রতিষ্ঠান দুটি।









