ইউনিভার্সিটি অব এশিয়া-প্যাসিফিকের (ইউএপি) ফল ২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক। এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য ড. এম আলাউদ্দিন, কাইয়ুম রেজা চৌধুরী, আলহাজ আব্দুল মালেক মোল্লা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ প্রমুখ।