বাংলাদেশের স্বাস্থ্য অ্যাপগুলোর মধ্যে প্রথম হেলথ মনিটর ফিচার চালু করল লাইফপ্লাস বাংলাদেশ। গ্রাহক কোনো রকম চার্জ ছাড়াই এ ফিচারটি ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও সাকিফ শামীম।
সব লাইফপ্লাস গ্রাহকের জন্য হেলথ মনিটর ফিচার উন্মুক্ত করা প্রসঙ্গে তিনি জানান, ‘কীভাবে গ্রাহকদের স্বাস্থ্যসেবা সহজ এবং সহজলভ্য করা যায়, কীভাবে একটি অ্যাপের মধ্যে সব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সে উদ্যোগে সব সময়ই কাজ করে যাচ্ছে লাইফপ্লাস বাংলাদেশ। আশা করি সামনের দিনে এমন আরো টেকনোলজি এবং এআই বেজড হেলথ ফিচার লাইফপ্লাস অ্যাপে পাওয়া যাবে।’
দৈনন্দিন জীবনে অনেকে নিয়মিত হাটা, দৌড়ানো এবং শারীরিক ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করেন। আর এসবের জন্য দিন দিন সবার কাছে জনপ্রিয় ফিটবিট বা ফিটনেস ট্র্যাকার। কারণ ফিটবিট বা ফিটনেস ট্র্যাকার দিয়ে স্টেপ কাউন্ট, সারাদিনে কতটুকু হাঁটাচলা হলো তার একটি নির্দিষ্ট দূরত্ব মাপা, কতটুকু ক্যালরি বার্নড হলো তার একটা হিসাব, হৃদস্পন্দন, ব্লাড প্রেসার, বডি টেম্পারেচার, কোলেস্টেরলসহ এ রকম নানা বিষয় জেনে নেয়া যায় খুব সহজে। এ ফিচারগুলোর কারণেই ফিটনেস ট্র্যাকার মার্কেটে লম্বা একটা সময় ধরে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ফিটনেস ট্র্যাকারের বিভিন্ন অ্যাপ সঠিক তথ্য দিতে পারে না। এক্ষেত্রে লাইফপ্লাস বাংলাদেশের হেলথ মনিটর ফিচারটি দিচ্ছে শতভাগ সঠিক তথ্যের নিশ্চয়তা।
প্রসঙ্গত, লাইফপ্লাস বাংলাদেশ এরই মধ্যে বাংলাদেশের সেরা টেলিমেডিসিন অ্যাপগুলোর একটি। এর সার্ভিসগুলোর মধ্যে অন্যতম অনলাইন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভিডিও কনসালট্যান্সি, অ্যাম্বুলেন্স সার্ভিস, হোম নার্সিং সার্ভিস, ওষুধের হোম ডেলিভারি, হোম স্যাম্পল কালেকশন, বিদেশে চিকিৎসা নিতে সহায়তা ইত্যাদি। কেবল একটি অ্যাপ ইনস্টল করে পাবেন ফিটবিট বা ফিটনেস ট্র্যাকারের সবগুলো ফিচার, সঙ্গে অন্যান্য সার্ভিস তো থাকছেই। —বিজ্ঞপ্তি









