ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের দ্বিতীয় সংখ্যা প্রকাশ হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেন্টারটির পরিচালক মাহবুবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. একরামুল হক। ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক স্নিগ্ধা হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. একরামুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ জার্নালের সম্পাদক, লেখক ও সংশ্লিষ্টরা।
আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের দ্বিতীয় সংখ্যা প্রকাশ হয়েছে।









