চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্টগ্রামের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদারের সঙ্গে সিএসই ব্রোকারস ফোরামের (সিবিএফ) প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সিবিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামছুল ইসলামের নেতৃত্বে ফোরামের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সাইফুর রহমান মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান। সাইফুর রহমান মজুমদার ১ জানুয়ারি সিএসইতে এমডি হিসেবে দ্বিতীয় মেয়াদে যোগদান করেছেন। সাক্ষাতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা এক্সচেঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে মতবিনিময় করেন। একই সঙ্গে সিএসই ও ট্রেকহোল্ডারদের ব্যবসার উন্নয়নসংক্রান্ত নানা ব্যাপার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়া এ সময় ডেরিভেটিভস মার্কেট, শরিয়াহ মার্কেট, কমোডিটি এক্সচেঞ্জ ও অন্যান্য চলমান বিষয়েও আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষ পুঁজিবাজারের উন্নয়নে সিএসইর আরো অধিক কার্যকর ভূমিকার ব্যাপারে আশা ব্যক্ত করেন এবং বিশেষ করে তাদের সক্রিয় অংশগ্রহণ করার ব্যাপারে আশ্বাস দেন। এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে শওকত আলী তালুকদার, মো. আবুল বাশার ভূঁইয়া, নাসরিন সুলতানা চৌধুরী, তাহমিদ জামাল ও তৈমুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিএসইর এমডির সঙ্গে সিএসই ব্রোকারস ফোরামের সাক্ষাৎ
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্টগ্রামের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদারের সঙ্গে সিএসই ব্রোকারস ফোরামের (সিবিএফ) প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।









