ইতালিতে সাপ্তাহিক ছুটির দিনে স্বল্পব্যয়ের এয়ারলাইনসের পাশাপাশি এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এ কারণে দেশটিতে কয়েকশ ফ্লাইট বাতিলের মুখোমুখি হয়েছে। একটি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি ফ্যাব্রিজিও কুসিটে বলেন, এ সময়ে প্রায় ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনসগুলোর কর্মীরা দীর্ঘ শিফটে খাবারসহ আরো ভালো বেতন ও কাজের অবস্থানের উন্নতি চাইছেন। রায়ানএয়ার, ইজিজেট ও ভোলাটিয়া এয়ারলাইনসের কর্মীরা এ ধর্মঘট পালন করেন। এপি