আবারো বিশ্বজুড়ে গাড়ি উৎপাদন নিম্নমুখী হয়েছে টয়োটার। জুলাইয়ে সংস্থাটির গাড়ি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি উৎপাদনে ব্যর্থ হলো জাপানি প্রতিষ্ঠানটি। নতুন করে কভিড সংক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ ও ক্রমাগত চিপ ঘাটতি বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির উৎপাদনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। রয়টার্স
জুলাইয়ে আবারো টয়োটার গাড়ি উৎপাদন কমেছে
আবারো বিশ্বজুড়ে গাড়ি উৎপাদন নিম্নমুখী হয়েছে টয়োটার। জুলাইয়ে সংস্থাটির গাড়ি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ কমেছে।









