রাশিয়ায় থাকা ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এইচঅ্যান্ডএম। স্থানীয় কিংবা বিদেশী প্রতিষ্ঠানের কাছে রুশ সম্পদ বিক্রি করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য ক্রেতা রুশ প্রতিষ্ঠান কিংবা একটি বন্ধুত্বপূর্ণ দেশের সংস্থা হতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তেমন কোনো দেশের প্রতিষ্ঠান। চলতি মাসের শুরুতে এইচঅ্যান্ডএম জানিয়েছিল, প্রতিষ্ঠানটি রুশ কার্যক্রম বিক্রির প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স
রুশ ব্যবসা বিক্রি করবে এইচঅ্যান্ডএম
রাশিয়ায় থাকা ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এইচঅ্যান্ডএম। স্থানীয় কিংবা বিদেশী প্রতিষ্ঠানের কাছে রুশ সম্পদ বিক্রি করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড।









