এবি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের জন্য ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এ সেশনে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। এ সময় এবি ব্যাংকের ২০২৫ সালের আর্থিক কার্যক্রম পর্যালোচনা ও চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এবি ব্যাংকের ঢাকা অঞ্চলের কৌশলগত পরিকল্পনাবিষয়ক সেশন
এবি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের জন্য ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে।









