চলতি বছর জাতীয় দিবসের শোভাযাত্রার (এনডিআর) পর ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং স্বাস্থ্যবিষয়ক সমস্যাগুলো সিঙ্গাপুরে বসবাসরত জনগণের উদ্বেগগুলো মধ্যে শীর্ষে ছিল। গতকাল দেশটির মিলিউ ইনসাইটের এক সমীক্ষায় এ তথ্য জানা গিয়েছে।
দ্য স্ট্রেইটস টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোববার ওই শোভাযাত্রার পর সমীক্ষার জন্য ৬০০ জনকে এ-সম্পর্কিত তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি তারা সিঙ্গাপুরে সমকামী যৌনতাবিরোধী আইন বাতিলের অনুভূতিও প্রকাশ করে। বেশির ভাগই নিরপেক্ষ মতামত প্রকাশ করেছে অংশগ্রহণকারী জনসাধারণ।
সমীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদের বয়স ১৬ বছর বা তার বেশি। তাদের প্রধান উদ্বেগগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে ১২টি বিষয়ে তারা মতামত দিয়েছেন। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কভিড-১৯-এর নতুন ধরন ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও ছিল।
সমীক্ষায় অংশ নেয়া ১০ জনের মধ্যে নয়জনের মতে, শীর্ষ উদ্বেগের বিষয়টি হলো ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া এবং এটি উন্মুক্ত অর্থনৈতিক মন্দার কারণে ঘটেছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের অর্ধেকই এটি নিয়ে উদ্বিগ্ন বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতেও তাদের উদ্বেগ রয়েছে।









