কৃষ্ণসাগরীয় বন্দর হয়ে শস্য সরবরাহ চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্স।

গত বছর তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি হয়েছিল। ওই সময়েই বলা হয়েছিল, কোনো পক্ষের বিরোধিতা না থাকলে চুক্তির মেয়াদ ১২০ দিন বাড়বে। আজ এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ইউক্রেন ও তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছিল, বিদ্যমান শর্তের আওতায় চুক্তির মেয়াদ ১২০ দিন বাড়ানো হোক। গতকাল ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াচ্ছে রাশিয়া।