কভিডজনিত ভ্রমণ বিধিনিষেধ শিথিলের পর থেকেই জাপানে বিদেশী দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে জুনে টানা তৃতীয় মাসের মতো এ সংখ্যা লাখ ছাড়িয়েছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুসারে, গত মাসে ১ লাখ ২০ হাজার ৪০০ বিদেশী দশনার্থী সূর্যোদয়ের দেশটি ভ্রমণ করেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ গুণেরও বেশি। যদিও এটি কভিড-১৯ মহামারীর আগে ২০১৯ সালের জুনের তুলনায় নিচে রয়ে গিয়েছে। গত মাসে সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছে ভিয়েতনাম থেকে। এর পরে আছে চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাম। কিয়োদো