ব্যাংকটির ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ সেমিনার চবি ও বিশ্ববিদ্যালয়ের ইয়াং ইকোনমিস্টস সোসাইটির (ইয়েস) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংক খাত সম্পর্কে সম্যক ধারণা দেয়া, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন। অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। তিনি তরুণ প্রজন্মের জন্য আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এমএম মাহবুব হাসান বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকেই আর্থিক সচেতনতা তৈরি হওয়া একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এছাড়া তিনি সঞ্চয়ের শৃঙ্খলা, ডিজিটাল ব্যাংকিং সচেতনতা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ইয়ুথ ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে এইচআর পারসেপশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল একটি বিশেষ ‘সিভি রাইটিং ওয়ার্কশপ’ পরিচালনা করেন। সেখানে তিনি করপোরেট প্রত্যাশা অনুযায়ী পেশাদার সিভি তৈরি এবং ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন। এছাড়া প্রাইম ব্যাংকের এসভিপি ও রিজিওনাল হেড (চট্টগ্রাম অঞ্চল), কনজিউমার ব্যাংকিং সরকার মেহেদী রেজা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী। তারা যুব ক্ষমতায়ন, কর্মসংস্থান, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইয়েস সভাপতি রাহনুমা রহমান নিকিতা এবং সাধারণ সম্পাদক শাহ মুসা আল কাজিম সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী এ আয়োজনে ইন্টারেক্টিভ আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং এবং ক্রেস্ট বিনিময় পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশের জন্য কার্যকর ও অর্থবহ প্লাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।