দেশে বাজাজ মোটরসাইকেলের পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড সম্প্রতি রাজধানীর ইস্কাটন সড়কে উত্তরা সেন্টারে ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার ‘পালসার স্টুডিও’ চালু করেছে। পাশাপাশি বাজাজ পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল এন২৫০ ও এন১৬০ উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও প্রশাসন) হুমায়ুন কবির এবং সিওও সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।