বিলাসী স্পোর্টস কারের বাজারে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ল্যাম্বরগিনির। অতিধনীদের কাছে গাড়িগুলোর চাহিদাও প্রচুর। বর্তমানে বৈশ্বিক মন্দার ঝুঁকির মধ্যেও ব্র্যান্ডটির বিক্রি কমেনি। এরই মধ্যে ইতালীয় সংস্থাটির ২০২৪ সালের শুরু পর্যন্ত উৎপাদন করতে যাওয়া সব গাড়ি আগাম বিক্রি হয়ে গিয়েছে। ল্যাম্বরগিনির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান উইঙ্কেলম্যান বলেন, ২০২৪ সালের গোড়ার দিক পর্যন্ত উৎপাদন পকিল্পনায় থাকা সব গাড়ি বিক্রি হয়ে গিয়েছে। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের সাবসিডিয়ারি ব্র্যান্ড লম্বরগিনি। সংস্থাটি এখনো উচ্চচাহিদা উপভোগ করছে। ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক সংকটের ঝুঁকির মধ্যেও ধনী গ্রাহকরা এমন বিলাসী পণ্যে ব্যয় অব্যাহত রেখেছেন। স্টেফান উইঙ্কেলম্যান বলেন, আরো বেশি গ্রাহক ল্যাম্বরগিনি বেছে নিচ্ছেন। কারণ তারা আমাদের এ ব্র্যান্ডের ওপর আস্থা রাখেন। তারা দেখছেন, আমাদের নজরকাড়া এ গাড়িগুলো কতটা পারফর্ম করছে। বিশ্ব অর্থনীতি কিছুটা স্থিতিশীল থাকলেই আমাদের গাড়ির উচ্চচাহিদা অব্যাহত থাকবে বলে আশা করছি। ল্যাম্বরগিনি ২০২৪ সালের মধ্যে প্রতিটি মডেলের একটি হাইব্রিড সংস্করণ এবং চলতি দশকের দ্বিতীয়ার্ধে প্রথম পূর্ণাঙ্গ
বিদ্যুচ্চালিত গাড়ি উন্মোচনের পরিকল্পনা করেছে। ফ্রি মালয়েশিয়া টুডে
২০২৪ সাল পর্যন্ত সব গাড়ি বিক্রি করেছে ল্যাম্বরগিনি
বিলাসী স্পোর্টস কারের বাজারে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ল্যাম্বরগিনির। অতিধনীদের কাছে গাড়িগুলোর চাহিদাও প্রচুর। বর্তমানে বৈশ্বিক মন্দার ঝুঁকির মধ্যেও ব্র্যান্ডটির বিক্রি কমেনি।









