সিঙ্গার বাংলাদেশ শুরু করেছে আকর্ষণীয় অফার ‘মারহাবা ইস্তাম্বুল হাতে রেখে হাত ইস্তাম্বুলে ৪ দিন ৩ রাত’। সিঙ্গারের এ ক্যাম্পেইন চলাকালীন দেশব্যাপী যেকোনো সিঙ্গার আউটলেট, ডিলার আউটলেট অথবা ওয়েবসাইট থেকে পণ্য কিনলে নিশ্চিত ডিসকাউন্টের পাশাপাশি ভাগ্যবান ক্রেতারা তুরস্কের ইস্তাম্বুল ভ্রমণের সুযোগ পাবেন। 

ইস্তাম্বুল ভ্রমণের সুযোগ ছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফারে রেফ্রিজারেটরে ২০ হাজার টাকা ছাড়, নো-ফ্রস্ট রেফ্রিজারেটরে ৭ হাজার টাকা, টিভিতে এক্সচেঞ্জ অফারে ৬ হাজার ও ৫ হাজার, ওয়াশিং মেশিনে ৪ হাজার, মাইক্রোওয়েভ ওভেনে ৩ হাজার ৫০০, ল্যাপটপে ৯ হাজার এবং কিচেন ও স্মল অ্যাপ্লায়েন্সে ৯ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

এছাড়া পণ্যভেদে ক্রেডিট কার্ড ছাড়াই সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি সব পণ্যে ১২ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা পাওয়া যাবে। এ বিশেষ ক্যাম্পেইন ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। —বিজ্ঞপ্তি