আগামী মাসগুলোয় রাশিয়া থেকে ধীরে ধীরে ব্যবসা গুটিয়ে নিতে চায় এরিকসন। সুইডেনভিত্তিক এ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিটি দেশটিতে তার গ্রাহকদের সঙ্গে বিভিন্ন চুক্তির কার্যক্রম শেষ হলে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করবে বলে জানা গিয়েছে। গত এপ্রিলে রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করা হয়। দেশটিতে তাদের প্রায় ৪০০ কর্মীকে আর্থিক সহায়তা দিয়ে আসছিল কোম্পানিটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন সম্পদ ক্ষয়ক্ষতিসহ কর্মীদের আর্থিক সহায়তায় ৯০ কোটি ক্রোনা বা ৯ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয় এরিকসনের। রয়টার্স
রাশিয়ায় ধীরে ধীরে কার্যক্রম গুটিয়ে নেবে এরিকসন
আগামী মাসগুলোয় রাশিয়া থেকে ধীরে ধীরে ব্যবসা গুটিয়ে নিতে চায় এরিকসন। সুইডেনভিত্তিক এ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিটি দেশটিতে তার গ্রাহকদের সঙ্গে বিভিন্ন চুক্তির কার্যক্রম শেষ হলে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করবে বলে জানা গিয়েছে।









