কর্মীদের বেতন বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সলিউশন ব্যবহার করবে পোলট্রি, মৎস্য এবং গবাদি পশুর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড। সম্প্রতি বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কোয়ালিটি ফিডসের গ্রুপ করপোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মো. সাফির রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডসের ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. বশির রহমান, বিকাশের হেড অব গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড সেলস মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সলিউশনের মাধ্যমে সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন।