শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নওগাঁ শাখা সম্প্রতি ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় খলিশাকুড়ি ও সুলতানপুর এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে। ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।