বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ‘ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক একাডেমিক লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট এনটিটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সরকারের বিদ্যুৎ খাতের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে এ ধরনের আরো প্রোগ্রাম আয়োজন করা হবে বলে আমরা আশা রাখি। পুঁজিবাজারে বর্তমানে বিদ্যুৎ খাতের মাত্র কয়েকটি সরকারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। আমরা অন্য কোম্পানিগুলো তালিকাভুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করছি।’ প্রশিক্ষণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ট্রেনিং একাডেমির প্রধান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও মৌলিক বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরিশেষে ধন্যবাদ বক্তব্য দেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মেম্বার ডিরেক্টর স্টাফ ইঞ্জিনিয়ার মো. গোলাম রব্বানি। —বিজ্ঞপ্তি
বিদ্যুৎ খাতের সরকারি কর্মকর্তাদের নিয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা
বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ‘ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক একাডেমিক লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট এনটিটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।









