ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল পুলিশ স্টাফ কলেজের কনফারেন্স কক্ষে পুলিশ স্টাফ কলেজের পক্ষে ভাইস রেক্টর মো. রেজাউল হক এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল একেএম নজরুল ইসলাম এ চুক্তিতে সই করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মানবাধিকার ও আইন বিভাগ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম এবং পুলিশ স্টাফ কলেজের পক্ষে মো. শাহজাহান ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। —বিজ্ঞপ্তি