উরি ব্যাংক বাংলাদেশের নতুন মহাব্যবস্থাপক এবং কান্ট্রি ম্যানেজার নিযুক্ত হয়েছেন জিন হুর। উরি ব্যাংকের সঙ্গে তার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। তিনি এর আগে কোরিয়া প্রজাতন্ত্র, কম্বোডিয়া ও বাহরাইনে ব্যাংক খাতে বিশেষ করে করপোরেট ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, ট্রেড ব্যাংকিং, গ্লোবাল বিজনেস প্রমোশন, বিজনেস স্ট্র্যাটেজি, ট্রেজারি এবং অপারেশন বিভাগে দায়িত্ব পালন করেছেন। 

উরি ব্যাংক বাংলাদেশ ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম এবং একমাত্র কোরিয়ান ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। বিগত ২৭ বছর ধরে ব্যাংকটি নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, উত্তরা, মিরপুর, নারায়ণগঞ্জ, মতিঝিল, কারওয়ান বাজারে উরি  ব্যাংকের মোট সাতটি ব্রাঞ্চ এবং ডিইপিজেড এবং সিইপিজেডে দুটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। —বিজ্ঞপ্তি