বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো জনসাধারণের আস্থা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) বোর্ড সদস্য ইসাবেল স্নাবেল। তিনি বলেন, মূল্যস্ফীতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে জোরদারভাবে কাজ করতে হবে। এমনকি মন্দার ঝুঁকি সত্ত্বেও এ পদক্ষেপ থেকে পিছু হটা যাবে না। জনসাধারণ যদি ভেবে থাকেন অর্থনৈতিক প্রবৃদ্ধির মুখে কেন্দ্রীয় ব্যাংকগুলো এ পথ থেকে সরে আসবে তবে তা ভুল হবে বলেও সতর্ক করেন তিনি। রয়টার্স